মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রী- শিবা চন্দ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২ জানুয়ারি) সকালে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ রেলস্টেশনের উত্তরে লোহাগাড়া বড়বাড়ি এলাকায়।
জানা গেছে, দুর্ঘটনায় নিহত শিবা পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের বাসিন্দা।
পীরগঞ্জ স্টেশনের সহকারি স্টেশন মাস্টার সোহরাব আলী সুজন জানান, রাজশাহী হতে পঞ্চগড় গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে দিনাজপুর রেলওয়ে পুলিশ নিহত শিবার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।


