মোঃ জয়নাল আবেদিন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো ১জন আহত হয়েছেন।
আজ শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার চিলাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত পিতা ও পুত্রের বাড়ি পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিলেন। এসময় পীরগঞ্জ- ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়, এবং ছেলেকে দ্রুত পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত পয়গাম আলী নামে একজন চিকিৎসাধীন রয়েছে।


