ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চোরাই ভাবে সরকারি রাস্তার গাছ কাটা হয়েছে

মোঃ আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের তিলকারা ও ইউলিয়াটুলি, বামুনিয়া, বঙ্গভিটা, পাড়ায় সরকারের নিয়ম নীতি অমান্য করে রাস্তার সরকারি ঘোড়ানিম, মেহগনি, আম-জাম ও কাঁঠাল গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ওই এলাকার গাছ চোরদের বিরুদ্ধে  মামলার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, সরকারি উন্নয়ন ও বন বিভাগের সহযোগিতায় প্রায়  ২০বছর আগে একটি উপকারভোগী সদস্যদের নিয়ে সংগঠন গঠিত হয়। সেসময় বাড়িয়া ইউনিয়ন পরিষদ ও উপকারভোগী সংগঠনসহ যৌথভাবে ওই এলাকার রাস্তার দুইপাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। এ বিষয়ে তাদের একটি চুক্তিপত্র হয়। বর্তমানে ওই কাজগুলো বড় হয়েছে, উপকারভোগীর সংগঠনের বর্তমান কমিটি সরকারের নিয়ম-নীতি মেনে রাস্তার গাছ গুলোর রক্ষণাবেক্ষণ ও দেখাশোনা করেন।
আজ সোমবার (২২ফেব্রুয়ারি) সকালে  রাস্তা থেকে ১০টি গাছ কাটা হয়েছে। এ বিষয়ে ওই উপকারভোগীর সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, আমাকে ও সংগঠনের সদস্যদের না জানিয়ে ১০টি গাছ চুরি করে বিক্রি করা হয়েছে। আমি সদস্যদের কে নিয়ে গাছগুলি আটকে দিয়ে, পুলিশকে খবর দেই । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে গাছগুলো পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এবং গাছ কাটার বিষয়ে সরকারিভাবে কোনো দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়নি।
 উপকারভোগী সংগঠনের সভাপতি জাকির হোসেন আরো বলেন, সকলের সম্মতি নিয়ে রেজুলেশন করে গাছ বিক্রি করা হবে। আমি স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা হয়েছে নিয়মানুযায়ী উপকারভোগী সংগঠনের সকল সদস্য ও ইউনিয়ন পরিষদ সহ টেন্ডারের মাধ্যমে গাছগুলি বিক্রয় করা হবে।
এখন বর্তমানে যে ১০টি গাছ আটক করা হয়েছে সেগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী চোরদের ব্যবস্থা নেওয়ার জন্য বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ খায়রুল আলম ওসি মহোদয়কে এ গাছ চোরদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য অনুরোধ করবো। এতে আর কোনদিন এভাবে রাস্তার গাছ যেন না কাটা হয়। তাই মামলা হলে, পরে কেউ এমন ভাবে গাছ কাটার সাহস পাবে না।