মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় হঠাৎ মাঘ মাসের বৃষ্টিতে, জেলার বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈলে এলাকায় (আলু) ক্ষেতে পানি জমে গেছে। (আলু) গাছ বাঁচাতে আলু চাষিরা এখন ক্ষেত থেকে পানি নিষ্কাশনের কাজে ব্যস্ত। এদিকে কৃষি কর্মকর্তা বলছেন জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করতে পারলে আলুর তেমন ক্ষতি হবে না।
গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দিনভর বৃষ্টিতে উপজেলার বেশিরভাগ ক্ষেতে পানি জমে যায়। ক্ষেতে জমে থাকা পানির কারণে গাছে লেটব্রাইট (মড়ক)রোগের আক্রমণের সম্ভাবনা রয়েছে।
বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈলের বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা যায় আগাম গম ও ভুট্টা ক্ষেত ঝড়োহাওয়ার কারণে মাটিতে নুইয়ে পড়েছে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গম ও ভুট্টার পাশাপাশি সরিষারও ব্যাপক ক্ষতি দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার বিভিন্ন উপজেলায় কার্ডিনাল, গ্লান্ডুলার, ডায়মন সহ বিভিন্ন জাতের আলুর চাষ করেছেন কৃষকরা। রোপণ এর শুরু থেকে আবহাওয়া অনুকূলে ছিল কিন্তু হঠাৎ বৃষ্টিতে আলুর ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আজ রবিবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে, ক্ষেত থেকে পানি নিষ্কাশনের দৃশ্য দেখা যায়, তবে এখনো আকাশ মেঘলা দেখা যায় আবার বৃষ্টির আশঙ্কায় রয়েছেন আলু চাষীরা।
বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের হুদা নামের এক আলুচাষি জানান, এমনিতেই বাজারে আলুর দাম কম, তার ওপর এখন আলুক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। আলুর জমিতে এভাবে পানি জমে থাকলে আলুতে পচন ধরবে এতে আলুর ব্যাপক ক্ষতি হবে বলে জানান তিনি।
রানীশংকৈল উপজেলার মহারাজা বাজারের এক আলুচাষি কৃষক বলেন, মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে তার সব ক্ষেতে পানি জমে গেছে দুই-একদিনের মধ্যে ক্ষেত থেকে পানি অপসারণ করতে না পারলে এবার তার ব্যাপক লোকসান হবে বলে জানান তিনি।এখন বৃষ্টির কারণে আলুতে পচন ধরলে আমাকে পথে বসতে হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, হঠাৎ বৃষ্টি হওয়ায় আলুর খেতে পানি জমেছে, তবে কৃষকেরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে, এবং পরবর্তীতে আর বৃষ্টি না হলে তেমন ক্ষতি হবে না।
আলু চাষীরা এখন ক্ষেতে পানি না শুকানো পর্যন্ত উত্তোলন থেকে বিরত থাকবে। এই মুহূর্তে সবচেয়ে জরুরী কাজ হলো আলুর ক্ষেতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা।


