মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত সোহরাব ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুজ্জামান আক্তার স্থানীয়দের বরাতে জানান, ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জ এসে পৌঁছালে সেখানে কাটা পড়েন সোহরাব আলী।
খবর পেয়ে নিহত সোহরাবের পরিবারের লোকজন সেখানে এসেছেন।
নিহতের পরিবারের লোকজনের দাবি নিহত সোহরাব মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের লোকজনের ভাষ্যমতে সকল প্রকার আইনগত প্রক্রিয়া শেষে সোহরাবের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


