মোঃ সোহেল রানাা,রাণীশংকৈল ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহর শিবদীঘি জিরোপয়েন্টে গত ১ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে থ্রি হুইলার পাগলু পরিবহন মালিক সমিতির সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে থ্রি হুইলার পাগলু মালিক সমিতির অফিস শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সমিতির অন্যতম উপদেষ্টা হরিপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান মোঃশাহরিয়ার আজম মুন্না ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার পৌরমেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক মেয়র আলমগীর সরকার,রাণীশংকৈল থানার পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ও ঠিকাদার সমিতির সভাপতি আবু তাহের।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওই সমিতির সভাপতি জাফর হোসেন ও সাধারণ সম্পাদক মিলন হোসেন, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর আবু তালেব, ঠাকুরগাঁও জেলার ট্রাক ট্যাংকলরি সভাপতি মোঃ আসাদুজ্জামান । এছাড়াও আরও বক্তব্য রাখেন দেবাশীষ দত্ত সমীর,ইন্দ্রজিত গুহ ঠাকুরতা রিংকু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা আ’লীগ সদস্য তারেক আজিজ।


