ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

মোঃ সুলতান আলি রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় নুরুল হক নামে (৫৫) বছর বয়সী এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে রুহিয়া থানাধীন ১ নং রুহিয়া ইউনিয়নের মধুপুরে এ ঘটনা ঘটে। মৃত নুরুল হক মধুপুর কুড়ালিপাড়া গ্রামের মৃত উসমান আলীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুরুল হক বুধবার ভোর ৫ টার দিকে তার নিজ বাড়ি থেকে অনুমানিক ৫০০ ফুট পশ্চিমে একটি আম গাছের ডালে শাড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।এর পর সকালে খবর পেয়ে স্বজনরা রুহিয়া থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল গিয়ে গাছের ডাল থেকে শাড়ি কেটে নুরুল হকের, ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত নুরুলের স্বজনদের দাবি, নিহত নুরুল হক বেশ কয়েক বছর ধরে মানসিক অসুস্থ ছিলেন। বিভিন্ন সময়ে তাকে চিকিৎসাও করানো হয়েছে। এর আগেও তিনি কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ সহিদুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।