মোঃ সুলতান আলি রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বন্ধু ডায়াগনষ্টিক সেন্টারে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল সোমবার (২১ফেব্রুয়ারি) রাতে এই চুরির ঘটনাটি ঘটে এতে ওই ডায়াগনস্টিক সেন্টারের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে।
বন্ধু ডায়াগনস্টিক সেন্টারের মালিক আরিফুল ইসলাম আরিফ জানান, আজ (২২ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে ক্লিনিকে এসে আল্ট্রাসনোগ্রাম মেশিন চুরির ঘটনাটি আমার চোখে পড়ে। ওই আল্ট্রাসনোগ্রাম মেশিনটির দাম প্রায় ৫০ লাখ টাকা।
অদ্য বিকেলে চুরির বিষয়ে রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার কথা জানান তিনি। তবে বর্তমানে মৌখিকভাবে থানায় চুরির বিষয় জানানো হয়েছে, রুহিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান বলেন, এখনো লিখিত কোন অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


