ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদরের রইলা থানায় কয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের আলো ছড়ালো।  জানা গেছে, ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনের প্রচেষ্টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর ব্যবস্থাপনায় তিন কোটি বিশ লক্ষ টাকা ব্যয়ে রুহিয়া পশ্চিম ইউনিয়ন এর সেনপাড়ায় ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মার্কেটে বিশাল দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করে দিলেন ইন্টার্নেশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে শিশু নারী ও বয়স্কদের সুস্বাস্থ্য রক্ষায় আশার আলো জাগিয়েছেন। যে কারণে পুরুলিয়া পশ্চিমবঙ্গ রাজা দাও ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকার মানুষ সহজেই চিকিৎসাসেবা নিতে পারবেন বলে মনে করেন, ফারুক আবদুল্লাহ উপ-পরিচালক ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ক্ষীতেন্দ্র মোহন সেন (কে এম সেন )রুহিয়া পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণে ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন পরিবারের সদস্যরা ৩৪ শতক জায়গা ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারের পরিবারের ৩৩ শতাংশ জায়গার দানের মাধ্যমে খামিজা খাতুন রাজাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দুটি স্থাপিত হয় বলে জানিয়েছেন, গ্রীন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সালাউদ্দিন বাদশা।।
আজ সোমবার (১০ জানুয়ারী) বেলা ১১ টায় উপ-পরিচালক ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আব্দুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি। এ উদ্বোধনী অনুষ্ঠান রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও- পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন,  জনাব
সাদেক কুরাইশী সভাপতি জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান জেলা পরিষদ ঠাকুরগাঁও,এ, এফ, এম আনিসুর রহমান নির্বাহী প্রকৌশলী ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর।
আরো উপস্থিত ছিলেন, নুরু নেওয়াজ সিভিল সার্জন ঠাকুরগাঁও। দীপক কুমার রায় সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ ঠাকুরগাঁও, এডভোকেট অরুণাংশু দত্ত টিটো, সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ ঠাকুরগাঁও। মোশারুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ, পার্থ সারথি সভাপতি রুহিয়া থানা আওয়ামী লীগ, সহ আরো অনেকে।
পরে অতিথিবৃন্দ ফলক উম্মোচন করে হাসপাতাল পরিদর্শন করেন এবং নির্মাণ কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাসপাতালের চিকিৎসক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সেবক সেবিকাবৃন্দ।