মোঃ সুলতান আলী, রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন কবির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৬ফেব্রুয়ারি) দুপুরে রুহিয়া থানাধীন নামাজপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হুমায়ুন কবির দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়েন এতে সে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রুহিয়া থানার এসআই সফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


