ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৪৩ টি প্রাচীন মুদ্রা উদ্ধার

মোঃ জয়নাল আবেদিন, রুহিয়া থানা প্রতিনিধি (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় প্রাচীন মুদ্রা উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।১৫ মার্চ সোমবার রাত সাড়ে ১১ ঘটিকায় উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কেশব চন্দ্র স্কুল শিক্ষক এর বাড়ি থেকে ১৪৩ টি মূল্যবান প্রাচীন মুদ্রা উদ্ধার করা হয়।ওই গ্রামের দিনমজুর মহেন্দ্র চন্দ্র বর্মণ জানান ১৩ মার্চ শনিবার দুপুর ১টার দিকে মাটি খনন করতে গিয়ে একটি মাটির হাঁড়ি পাই। সাথে সাথে ওই বাড়ির মালিক স্কুল শিক্ষক কেশব চন্দ্র আমার কাজ থেকে নিয়ে নেন।হাঁড়িটির ওজন আনুমানিক প্রায় ৩ থেকে ৪ কেজি হবে।
বাড়ির মালিক কেশব চন্দের কাছে জানতে চাইলে তিনি ক্যমেরার সামনে কোন কথা বলেননি এবং এ ব্যাপারে তিনি কিছুই জানেনা।মাটি খননকালে গুপ্তধন পাওয়ার বিষয়টি এক পর্যায়ে ফাঁস হয়ে যায়। প্রাচীন মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানা ওসি চিত্ত রঞ্জন রায়।