মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া রোড চকহলদি নামক গ্রামে আজ বিকেল সাড়ে ৪টার দিকে, এক দিনমজুরের বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় ওই পরিবারের ৩টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা শত চেষ্টা করেও অগ্নিকান্ডের হাত থেকে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় কোন কিছুই বের করতে পারেননি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের চক চকহলদি গ্রামের সর্বদ আলী(৪০)’র বাড়িতে বিকাল সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
সরেজমিনে গিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় এলাকাবাসী টা ৩০ মিনিটে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর ৩টি পুড়ে যায়। সর্বদ আলী জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পরিবারের টিভি, ফ্রিজ,চাল, ডাল, প্রয়োজনীয় আসবাবপত্র সহ নগদ অর্থ ১০,০০০/টাকা পুড়ে যায়।
পরিবারের লোকজন বলেন অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে ।
সর্বদ আলী আরো জানান, আমার পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া ঘরের সব কিছুই এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। আমাকে আজ পরিবার নিয়ে পথে বসতে হবে আমি এখন কোথায় থাকব কি করব আমার তো সবকিছুই শেষ হয়ে গেল।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য গোপাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনাকাঙ্ক্ষিত একটি অগ্নিকাণ্ডের ঘটনায় এই পরিবারের আর কিছুই রইল না, তার ঘরে যা ছিল সব অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে।
এ বিষয়ে গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু মাস্টারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, লোকটা আসলেই খুব অসহায় আমি তাকে চিনি আমি তাকে থাকার ব্যবস্থা টা আমি করে দিব।
ঠাকুরগাঁও সদর উপজেলা নিবার্হী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেয়ারম্যানকে একটি লিখিত দরখাস্ত করতে। সরকারিভাবে কতটুকু সাহায্য করা যায় সেটি দেওয়ার ব্যবস্থা করব বলে জানান তিনি।


