ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার মোট ইউনিয়ন পরিষদের উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কেন্দ্র গুলোতে ভোটগ্রহণ শুরু হতেই ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
চতুর্থ ধাপে ২০২১ এর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোট ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭ হতে ভোট কেন্দ্রে ভোটারদের বেশ উপস্থিতি দেখা গেছে।
ভোট গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করেছে ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার সহ সকল প্রার্থীর পুলিং এজেন্টরা সকাল ৮ হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
এই শীতকে উপেক্ষা করে সকাল সকাল বেশ আনন্দ ও হাসি খুশি ভাবে ভোট কেন্দ্রে ভোটার ও প্রার্থীদের দেখা গেছে।
চতুর্থ ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ২০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।এই ২০টি ইউনিয়নে মোট ৯৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৩ জন। সাধারণ সদস্য মেম্বার পদে ৬৭৮ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০৯ জন। নির্বাচনী ইউনিয়ন সমূহে ভোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৪৩৩ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮৬ হাজার ৪৪৫ জন। মোট ২০টি ইউনিয়নে ১৮৮ টি কেন্দ্রে ১০৬১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং ও অফিসার ৯জন রিটার্নিং অফিসার দায়িত্বে রয়েছেন। সেইসাথে ১০জন এক্সিউকেটিভ ম্যাজিষ্ট্রেট ৭জন প্লাটুন বিজিবি পুলিশ ও আনসার বাহিনী তৎপর রয়েছেন।
প্রতিটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলছে।