মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনি পাড়া গ্রামে মোঃ শাহজাহান (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (১৬ মার্চ) সকাল ৭টার সময় নিজ বাসার উঠানে একটি আম গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত ওই যুবক জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনি পাড়া গ্রামের মোঃ জামাল হোসেন এর ছেলে। স্থানীয় লোকজন ও তার পরিবার সূত্রে জানা গেছে, নিহত শাহজাহান কাউকে কিছু না বলে বাসার উঠোনে একটি আম গাছে খুব সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। গলায় ফাঁস দেওয়ার কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের টের পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পায় শাহাজাহানের মরদেহ আম গাছে ঝুলছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় শাহজাহানের লাশ উদ্ধার করে।
১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের সকলের অজান্তেই বাড়ির উঠোনে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে শাজাহান আত্মহত্যা করেছে। নিহত শাহজাহান মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম বলেন,এটি একটি অপমৃত্যু।


