ঠাকুরগাঁওয়ে দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মা

মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন শিশুদূটির মা লিজা আক্তার (৩০)।
গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিনই মা সন্তানসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিশু দুটির নাম শাফা (২)ও আজান(৫)। শিশু দুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হায়দার শাহিন। চিকিৎসক বলেন গতকাল সন্ধ্যা পর্যন্ত দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শিশু দুটির মা লিজারবাবা লিয়াকত বলেন, তিনি দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে বিষপান করে নিজের সন্তানদেরও বিষ খাইয়ে দিয়েছেন। তার মেয়ে লিজা মানসিক রোগী বলে জানান তিনি। তিনি আরো জানান প্রায় 5 বছর আগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের পর স্বামীর সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন তার মেয়ে লিজা। ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছেন সবাই। লিজার স্বামী আমি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরের একজন কর্মী হিসেবে কর্মরত আছেন। গত রোববার সন্ধ্যায় স্ত্রী লিজা ও তার সন্তানদের ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়নের আসাননগর গ্রামে তাদের রেখে পুনরায় ঢাকা নিজ কর্মস্থলে চলে যান শফিকুল।
লিজার মামাতো ভাই রাজু বলেন, শীতের পিঠা খেতে কিছুদিনের জন্য লিজাকে গ্রামের বাড়িতে রেখে গেছেন তার দুলাভাই। আবার কয়েক দিনের মধ্যে তাদেরও ঢাকায় ফিরিয়ে নিয়ে যেতেন। এর মধ্যেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল। লিজার ননদ শফিকুলের বোন রুমি আক্তার বলেন, তার ভাবি বিয়ের আগেও একবার বিষ পান করেছিল তবে সে যাত্রায় বেঁচে গেছেন তিনি।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে তবে কেন এ রকম একটি ঘটনা ঘটল তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত করে বলা যাবে।