মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নিজের ঘরে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সোনালী আক্তার (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শনিবার (০১ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা মুন্সি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী সোনালী আক্তার (৩২) ওই এলাকার হাজিমুল আলীর স্ত্রী, নিহত সোনালী ৩ সন্তানের জননী।
নিহত সোনালী আক্তারের স্বামী হাজিমুল জানান, সকাল থেকে স্বাভাবিকভাবে সংসারের কাজকর্ম করছিলেন সোনালী। তিনি বলেন, আমি সকাল সাতটায় ব্যবসার কাজে সবজি আরতে যাই। এবং আজ সকালেও সোনালী তাকে হাসিমুখে ব্যবসার কাজে বিদায় দেন।ব্যবসার কাজে ব্যস্ত থাকায় অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
হাজিমুল জানান, পরপর তিন ছেলে হয়েছে আমাদের সংসারে। আমার স্ত্রী সোনালীর একটি কন্যা সন্তানের খুব শখ ছিল। গত চার মাস আগে জন্মগতভাবে হৃদরোগ ও ডায়াবেটিস আক্রান্ত হয়ে আমাদের তৃতীয় ছেলের জন্ম হয়। তখন থেকে আমার স্ত্রী সোনালী মানসিকভাবে খুব ভেঙ্গে পড়েছিলেন। প্রতিদিন রাতে আফসোস ও কান্নাকাটি করতো সে। তাকে নানা ভাবে বুঝিয়ে সান্ত্বনা দিতাম।
তাহমিনা তামান্না আক্তার নামে একজন প্রতিবেশী বলেন, সোনালী তৃতীয় সন্তানের জন্য ভীষণ হতাশায় ভুগছিলেন। অনেক টাকা পয়সাও খরচ করতেন সন্তানের চিকিৎসার জন্য। হতাশায় অনেক সময় সোনালী বলতো এ জীবন রাখব না। মাঝে মধ্যে হতাশা ও রাগে সন্তানদের মেরে আত্মহত্যা করার কথাও বলতেন সোনালী। আমরা প্রতিবেশীরা অনেকভাবে বোঝাতাম সোনালীকে সান্ত্বনা দিতাম।ওর এই আত্মহত্যার ঘটনাটি অনেক বেদনাময় ও অনাকাঙ্ক্ষিত।
স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন, নিহতের স্বামী কাজে চলে যাওয়ার পর অনেকক্ষণ তার ঘরের দরজা বন্ধ ছিল, অনেক ডাকাডাকিতে তার কোনো সাড়া না পেলে পরিবারের লোকজন আমাদের খবর দেন। আমরা দরজা ভেঙ্গে দেখি ঘরের আড়ার সঙ্গে সোনালীর মরদেহটি ঝুলছে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানাই।
স্থানীয় ইউপি সদস্য কুলুরাম রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি এলাকার সম্ভ্রান্ত ও সম্মানী একটি পরিবারে। সোনালী হতাশাগ্রস্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভিরুল ইসলাম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া করা হবে।
Attachments area


