মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৯ম শেণীর এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে পালাক্রমে গনধর্ষণের অভিযোগে মতিউর রহমান (২০) ও আশরাফুল ইসলাম (২২) নামে ২জনকে আটক করেছে পুলিশ।
আজ ২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন ঠাকুরগাঁও এলাকা থেকে তাদের আটক করেন রুহিয়া থানা পুলিশ।
আটককৃত আশরাফুল পুরাতন ঠাকুরগাঁও এলাকার মোকলেসুরের ছেলে ও মতিউর চিলারং ইউনিয়নের বাঁশগাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারী মধ্য রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের আরাজি দক্ষিণ বঠিনা গ্রামের হারাগাছ পাড়ায় এই গনধর্ষণের ঘটনাটি ঘটে।পরদিন ১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে মেয়েটিকে পুলিশ হেফাজতে হাসপাতালে নিলে বিষয়টি সবার নজরে আসে। ভিকটিম ওই মেয়ে জানান, ঘটনার দিন তার প্রেমিক পুরাতন ঠাকুরগাঁও গ্রামের ছেলে ও ঠাকুরগাঁও ইসলামনগর হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র সুজন এর ফোন পেয়ে বাড়ীর সকলের অগোচরে ঘর থেকে বেড়িয়ে বাড়ির বাইরে আসে।পরে তাকে মোটরসাইকেল যোগে একটি মুরগীর খামারের ভিতরে নিয়ে গিয়ে সুজন, আশরাফুল,বিপ্লব, আরিফ সহ ৪-৫ মিলে পালাক্রমে ধর্ষণ করে ও পাশবিক নির্যাতন চালায়।এক সময় সে অজ্ঞান হয়ে পড়ে, পরে জ্ঞান ফিরলে দেখে সে তার বাড়ীর পাশের রাস্তার ধারে পড়ে রয়েছে। পরে সেখান থেকে কোনরকমে সে বাসায় পৌঁছায়। বিষয়টি বাসার সবাইকে জানিয়ে রাতেই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।
আজ বুধবার দুপুরে মেয়েটির বাবা নূরে হাফিজ বাদি হয়ে রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদের ধরতে পুলিশ অভিযান শুরু করে অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের আটক করা হয়।


