ঠাকুরগাঁওয়ে বাবুলের বসতবাড়ি জোরপূর্বক ভাঙচুর করেছে সন্ত্রাসীরা

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভা এলাকা পূর্ব গোয়ালপাড়ার বাবুলের বসতবাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ২২ নভেম্বর

বৃহস্পতিবার সকাল অনুমানিক ৮ ঘটিকার সময় পৌরসভা এলাকার পূর্ব গোয়াল পাড়া গ্রামের বাউলের বসতবাড়ি ভাঙচুর করেন এই ব্যাপারে বাবুল ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন:- ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভা এলাকার পূর্ব গোয়ালপাড়া গ্রামের ছোটু মোহাম্মদ খোঁচায় ছেলে আমিনুল ইসলাম খেতু (৪২), মোঃ মজু ছেলে কায়েস (২৪), আলমগীর, কিনু ছেলে সাদেকুল (২৩), মাজেদুল ইসলাম বুধা (২৬), এদের বিরুদ্ধে অভিযোগ করেন ঠাকুরগাঁও সদর থানায় । বাবুল

অভিযোগ করে বলেন, বসতবাড়ি নির্মাণ করে পরিবারসহ ৪০ বছর ধরে বসবাস করে থাকি। ২২ নভেম্বর বৃহস্পতিবার সকালে আমিনুল, কায়েস, আলমগীর, সাদেকুল, মাজেদুল সহ একদল সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাবুলের বসতবাড়িতে প্রবেশ করে এবং জমি দখল করার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীরা বাবুলের বসতবাড়ি ভাংচুর করে। বাঁধা দিতে গেলে বাবুলের ছোট্ট ছেলে নয়ন কে মারপিট করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাবুল বলেন, সন্ত্রাসীরা অবৈধভাবে আমার বাড়িতে প্রবেশ করে ১টি বসতঘর ভাঙচুর করে ।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর, বলেন , বিষয়টি ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।