মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা, আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ১ ডিসেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকায় বর্ধিত ও কর্মী সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ মাজেদুর রহমান , সাধারণ সম্পাদক মোঃ আলী আসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, বড়বাড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, বালিয়াডাঙ্গী উপজেলা ৮ টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলার আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ ও সাধারণ ভোটার উপস্থিতি ছিল।
উল্লেখ্য যে দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও -২ আসনের ছয় বারের নির্বাচিত সাংসদ। ৭ম বারের মত সাংসদ নির্বাচিত হওয়ার জন্য তিনি জনসংযোগ অব্যাহত রেখেছেন।


