ঠাকুরগাঁওয়ে মাটির দেওয়ালে চাপা পড়ে প্রাণ গেল যুবকের

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নিজ বাড়িতে মাটির দেয়ালে চাপা পড়ে বিপুল বর্মন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৫)   ফেব্রুয়ারি দুপুর ১টায় তার নিজ বাড়িতে, তার মাটির ঘরের দেওয়াল ভেঙ্গে ফেলার সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত বিপুল বর্মন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামের কালীচরণ বর্মনের বড় ছেলে।
প্রতিবেশীরা জানান, বিপুল ও তার বাবা পাকা বাড়ি নির্মাণের জন্য মাটির ঘরের দেওয়াল ভাংছিলেন ছিলেন। দেওয়াল ভাঙ্গার কাজ করার এক পর্যায়ে মাটির দেওয়ালে চাপা পড়ে যান বিপুল বর্মন। তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু মাস্টার বিপুল বর্মনের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।