ঠাকুরগাঁও প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার (১২ই মার্চ) ভোর রাতে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসাদ হোসেন ওরফে জেসি শহরের কলেজপাড়া এলাকার নুরুল মোমিনের ছেলে।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মোটরসাইকেল চোর, অটো রিক্সা চোর, নারী নির্যাতন, মারপিটসহ বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ওসি তানভিরুল ইসলাম বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদ হোসেন ও অন্য আর ১২জন আসামী বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট জারী হয়।
এরপর থেকেই তারা আত্মগোপনে ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোররাতে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, আসাদ হোসেনসহ মোটরসাইকেল চোর, অটো রিক্সা চোর, নারী নির্যাতন, মারপিট মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়।


