ঠাকুরগাঁওয়ে রাত পোহালেই সপ্তম ধাপে ২টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ রাত পোহালেই আগামীকাল সোমবার সকাল ৮টা হতে, সপ্তম ভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ও সেনুয়া ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ করে, ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি।
আজ রোববার দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে হাজির হন স্ব-স্ব কেন্দ্র ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা।
ঠাকুরগাঁওয়ে দুইটি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্তভোট গ্রহণ চলমান থাকবে। নির্বাচনী এ দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন সংরক্ষিত সদস্য পদে ১৮জন ও সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। এদুটি ইউনিয়নে ১৮হাজার ৬৩জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে ৫জন পুলিশ ও ১৭জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এছাড়াও এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতিটি ইউনিয়নে পুলিশ র্যাব ও বিজিবির  ৩টি করে টিম টহলে রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন দুটির ভোটের মাঠে একজন ম্যাজিস্ট্রেট এছাড়াও ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সপ্তম ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ও সেনুয়া ইউনিয়নের আগামীকাল সোমবার সকাল ৮টা হতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরইমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।