ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে হানাদার মুক্ত দিবস

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষে অনেক ত্যাগ তিতিক্ষার আন্দোলন করে ৩ ডিসেম্বর পাক-হানাদারদের পরাজয় ঘটিয়ে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলকে হানাদার মুক্ত করে বাংলার দামাল ছেলেরা।

বিজয়ের পতাকা আকাশে উড়িয়ে বীর লড়াকু ছেলেরা নির্যাতনের অবসান ঘটিয়ে বাংলার আকাশ বাতাস মুক্ত করে তোলে। আর হায়েনাদের বিরুদ্ধে যুদ্ধের লড়াইয়ে সফলতা পাওয়ার ফসল হিসেবে ৩ ডিসেম্বর গর্ব ভরে স্মরণ করেন এলাকাবাসি।

দিবসটি এলেই বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্বে শহীদদের ও বীর মুক্তিযোদ্বাদের শ্রদ্বাভরে স্মরণ করে । এ কর্মসুচি পালনে গঠন করা হয়েছে হানাদারমুক্ত ও শহিদ বুদ্বিজীবি উদযাপন পরিষদ। এ কমিটি যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করে থাকে।

এ বিষয়ে উপজেলা হানাদার মুক্ত ও শহীদ বুদ্বিজীবি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, ৩ ডিসেম্বর আমরা দলমত নির্বিশেষে স্বাধীনতার পক্ষের সমস্ত মানুষ নিয়ে এ কর্মসুচি পালন করে থাকি।

আমরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্বা মিলাদ মাহফিল আলোচনাসহ নানান কর্মসুচি উদযাপনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে থাকি। এবারো ব্যাপক কর্মসুচি হাতে নেওয়া হয়েছে।

যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাক হানাদারদের নির্মুল করে এদেশ স্বাধীন করা হয় এবং রাণীশংকৈলকে ৩ ডিসেম্বর হানাদার মুক্ত করে ওই দিন সকাল ১১.৩০টায় রাণীশংকৈল থানা চত্বরে গিয়ে বিজয় পতাকা উত্তোলন করি।

এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাণীশংকৈলকে পাক হানাদার মুক্ত ঘোষনা করা হয়।