ঠাকুরগাঁওয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুল দপ্তরীর নামে মামলা

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আজ রোববার (২০ মার্চ)যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীর বাবা বলেন, গত ১৬ মার্চ স্কুলের যায় আমার মেয়ে। সেদিন টিফিনের সময় ভয়-ভীতি দেখিয়ে আমার মেয়েকে স্কুলের দোতলায় নিয়ে যৌন নির্যাতন করে ওই স্কুলের দপ্তরী রানা চৌধুরী। আমি প্রশাসনের কাছে এর শুষ্ঠু বিচার চাই।
ঠাকুরগাঁও সদরে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের এক দপ্তরীর বিরুদ্ধে রুহিয়া থানায় একটি  মামলা  হয়েছে। অপরদিকে এই অভিযোগ উঠায় স্কুল কর্তৃপক্ষ ওই দপ্তরীকে অপসারণ করেছেন।
যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীর বাবা গত শুক্রবার রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ  করেন।আজ রোববার রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, ওই অভিযোগ পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
অভিযুক্ত ওই দপ্তরী মহেষপুর কালীবাড়ি এলাকার রানা চৌধুরী (৩০) । যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীর বাবা আজ রোববার সাংবাদিকদের বলেন গত ১৬মার্চ স্কুলে যায় আমার মেয়ে। সেদিন টিফিনের সময় আমার মেয়েকে ওই দপ্তরী রানা চৌধুরী ভয়-ভীতি দেখিয়ে স্কুলের দোতলায় নিয়ে যৌন নির্যাতন করে। এমন জঘন্যতম অপরাধের বিচার চাই।
এই অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রানা চৌধুরীর বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
এঘটনার পর সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন অভিভাবকরা।
এক ছাত্রীর অভিভাবক জানান, এই ঘটনা ওই দপ্তরীর প্রথম ঘটনা নয়। এর আগেও তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ শোনা গেছে। স্কুলে বসে সে মাদকও সেবন করে একাধিকবার এমন অভিযোগ পাওয়া গেছে। সেইসাথে কোমলমতি শিশুদের প্রতি তার লালসার নজর তার আছেই। তাই এসব অভিযোগ তদন্ত ও শুষ্ঠু বিচার দাবি করছি।
আরেক অভিভাবক বলেন, ঘটনাটি কোনভাবেই মেনে নেয়ার মতো নয়। আমার মেয়েও ওই স্কুলে যায়, কিন্তু এমন ঘটনার পর থেকে কিছুতেই আর মেয়েকে স্কুলে পাঠাতে সাহস পাচ্ছিনা। মনে অজানা ভয় ভীতি কাজ করছে। এমন ঘৃর্ণিত কাজের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ঘটনার দিন আমি স্কুলের কাজে সদর উপজেলার একটি মিটিংয়ে উপস্থিত ছিলাম। বিষয়টি জানার পর স্কুলের ম্যানেজিং কমিটিকে অবগত করেছি, কমিটি তাকে অপসারণ করেছে তিনিও এ ঘটনায় অভিযুক্তের  বিচার চান।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ বলেন, যেহেতু অভিযুক্ত ওই দপ্তরী রানা সরকারি কর্মচারী না, সে চুক্তি ভিত্তিক কাজ করে তাই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছিনা। তবে স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তাকে অপসারণ করেছেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।