ঠাকুরগাঁওয়ে-স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও- জেলা ডাক বাংলো চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল, সাংগঠনিক সম্পাদক মিঠুন, দপ্তর সম্পাদক আবু হাসনাত রুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ সহ দলটির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য – এই ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে দীর্ঘ ৯ মাস  কারাভোগের পর, মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।