ঠাকুরগাঁওয়ে ‘স’ মিলের কড়াতে কাটা পড়ে দুলাল নামে ১ট্রলি ড্রাইভারের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে কাঠ কাটার স’ মিলের কড়াতে কাটা পড়ে দুলাল নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৩ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আখানগর সোনালী ব্যাংক সংলগ্ন খাদেমুল ‘স’ মিলের শ্রমিকরা কাঠ কাটার কাজ করছিলেন। এসময় ওই মিলের  দুই শ্রমিক একটি কাঠের গুঁড়ি মিলের বোর্ডে তুলছিলেন। কিন্তু দুইজনে ওই কাঠের গুঁড়ি তুলতে না পারলে সাহায্যের জন্য ট্রলির ড্রাইভার দুলালকে ডাকেন।
পরে দুলালসহ ওই দুই শ্রমিক কাঠের গুঁড়ি মিলের বোর্ডে তুলার সময় দুলাল ‘ স’ মিলের ধারালো কড়াতের উপর পড়ে যায়। এতে তার পিঠের দিক দিয়ে ভয়ানকভাবে কাটা পড়ে ঘটনাস্থলে দুলালের মৃত্যু হয়।
জানা গেছে,নিহত দুলাল আখানগর ইউনিয়নের বইলদাপুকুর এলাকার নজরুল ইসলামের ছেলে।
এ ঘটনার সত্যতা রুহিয়া থানা ও ঠাকুরগাঁও সদর থানার কেউ নিশ্চিত করতে পারেননি।