ঠাকুরগাঁওয়ের পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ

মোঃ জয়নাল আবেদিন, রুহিয়া থানা প্রতিনিধিঃ ১৪ মার্চ রোববার ঠাকুরগাঁও পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পৌরসভার সম্মেলন কক্ষে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার অর্পন করেন।
একই সাথে নব নির্বাচিত কাউন্সিলরগণকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়। এতে বক্তব্য দেন, বিদায়ী মেয়র মির্জা ফয়সল আমিন, নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌরসভার সচিব মোঃ রাশেদুর রহমান, প্রকৌশলী বেলাল হোসেনসহ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ। এ সময় নব নির্বাচিত পৌর মেয়র বিদায়ী মেয়রকে ফুলের তোড়া হাতে তুলে  দিয়ে আনুষ্ঠানিক বিদায় জানান। পরে পৌরসভা চত্ত্বরে সৃধিবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। সেখানে সর্বস্তরের জনগন তাকে অভিনন্দন জানিয়েছেন।।