মো: জয়নাল আবেদিন, রুখিয়া থানা প্রতিনিধিঃ পঞ্চগড়ে স্কেভেটরবাহী ট্রাক্টর উল্টে মুক্তারুল (৩০) ও আব্দুর রহমান (৩২) নামে ২ জন নিহত হয়েছেন। এসময় ট্রাক্টরের হেলপার সুকুমার চন্দ্র বর্মন আহত হয়েছেন। এদের ৩ জনের বাড়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়। নিহত দুজন চালক ও একজন শ্রমিক বলে জানা গেছে।
শুক্রবার রাত ৩ টায় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে কমলাপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মুক্তারুলের বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রামে ও আব্দুর রহমানের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী গ্রামে। আহত সুকুমার চন্দ্র বর্মন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিসমত পলাশবাড়ি এলাকার পালানু বর্মনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে স্কেভেটরবাহী ট্রাক্টরটি ঠাকুরগাঁও যাবার সময় ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ট্রাক্টরের চালক ও স্কেভেটরের চালকদুজনেরি ঘটনাস্থলে মৃত্যু হয় ।
পুলিশ ও ফায়ার সাভির্স খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ১ জন ও নিহত দুই জনের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় ।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতাহার আলী সিদ্দীকি ২ জন নিহত ও ১ জন আহতের বিষয়টি নিশ্চিত করেন।


