ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান , বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। ২৮ এপ্রিল রবিবার সকালে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরের আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা দায়রা জজ ও জেলা আইন সহায়তা প্রদান সংস্থার সভাপতি হাসানুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম , জেলা নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক গোলাম ফারুক , জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, আইনজীবি সমিতির সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু।