মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্ইুজন মারা গেছেন। ৩০ নভেম্বর শুক্রবার পৃথক ঘটনায় তারা মারা যান।
স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার কুজিশহর গ্রামের আব্দুল জব্বারের শিশুপুত্র কাফি খেলতে খেলতে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না পেয়ে তাকে খোজাখুঁজির একপর্যায়ে কাফির লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়।
অপর ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে।ওই গ্রামের দেওয়ান রেসরার ছেলে বাহাদুর রেসরা (৩৫) বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় ।


