হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলা ৬ ভাতুড়িয়া ইউনিয়নের বহতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ১২ বাণ ঢেউ টিন, ৫০০ কেজি এঙ্গেল ২টি সরকারি কাঁঠাল গাছ ১টি ঘোড়া নিম গাছের বিক্রিত অর্থ আত্মসাৎ এর অভিযোগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার নিকট অভিযোগ করেন, মোঃ জাহাঙ্গীর আলম ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ।
তিনি অভিযোগে উল্লেখ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোন নিয়ম নীতি অনুসরণ না করে, ইচ্ছে মত গাছ কেটে নিয়েছে। বিদ্যালয়ের পুরাতন ঢেউ টিন ও এঙ্গেল এর বিক্রিত ১,২৩,০০০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা না করে আত্মসাৎ করেন।
এমতাবস্থায় বাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বাদী বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন।
টাকা আত্মসাৎ ও সরকারি গাছ কাটা অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুন্জুর আলম কে অভিযোগ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করা হবে। তদন্তের আলোকে সততা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


