মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ঠাকুরগাঁওয়ের রিফা হোটেল কর্তপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও এনডিসি মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত সাহা ও ফারহানা নাসরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত হোটেলের রান্না ঘর সরজমিনে পরিদর্শন করে নিম্নমানের খাবার লবন ও নিম্নমানের খাদ্য দেখতে পায়।অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরি করতে দেখতে পায়।এছাড়াও হোটেরের খাবার প্লেট ঠিকঠাক পরিস্কার নয়, খাবারের মূল্য তালিকা না টাঙ্গানো এবং ডিলিং লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত তাদের অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী এনডিসি মোঃ তরিকুল ইসলাম জানান,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে হোটেল কর্তৃপক্ষকে তিন হাজার টাকা জরিমান করা হয় ।


