রুহিয়া থানা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।হাসপাতালের বাইরে থেকে পানি এনে রোগী ও রোগীর স্বজনদের পান করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।হাসপাতালে শিশু ওয়ার্ডের সামনে নলকূপের চারপাশে রয়েছে ময়লার স্তুপ ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও রোগীর স্বজন সহ হাসপাতালে সাধারণ মানুষ।
সদর ঠাকুরগাঁয়ের ২০০শয্যার আধুনিক সদর হাসপাতালে দুইটি নলকূপে এই নষ্ট হওয়াই বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে! এতে হাসপাতালে ভর্তি প্রায় তিন শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন রোগীর স্বজনরা ,বাধ্য হয়ে হাসপাতালে বাইরে গিয়ে অনেক দূর থেকে পানি হচ্ছে তাদের! বিশুদ্ধ পানি সংকটের কারণে রাতের বেলা অনেক রোগীকে বাথরুমের থেকে নোংরা পানি পান করতে হচ্ছে বলে জানা যায়! ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা যায় প্রতিদিন সদর হাসপাতালে প্রায়, দুই থেকে তিন শত রোগী ভর্তি থাকেন। আর প্রায় চার থেকে পাঁচ শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নেন হাসপাতালে চিকিত্সা নেওয়ার রোগী ও রোগীর স্বজনদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতালে দুটি নলকূপ রয়েছে।
কিন্তু দুটি নলকূপে বিকল হওয়ায় হাসপাতালে খাবার পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। চিকিৎসা নিতে আসা আলিয়া বেগম বলেন হাসপাতালে খাবার পানির
কোন ব্যবস্থা নেই বাইরে দোকানপাট হোটেল এবং খাবার দোকান থেকে পানি আনতে হয় আমাদের। গত সোমবার রাত দেড়টার দিকে পানির দরকার হলে বাইরে গিয়ে পানি খেয়ে আসতে হয় আমাকে। হাসপাতালের প্রধান গেটের বাম পাশে থাকা নলকূপটি নষ্ট। অপরদিকে শিশু বিভাগের সামনে নলকূপটি ও দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় রয়েছে।বাধ্য হয়ে প্রায় দূরে একটি মসজিদের সামনে টিউবওয়েল থেকে পানি সরবরাহ করছেন এখানকার রোগী এবং রোগীর স্বজনরা। বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর গ্রামের ইসমেতারা বলেন, আমার মেয়েকে নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছি।হাসপাতালে নলকূপ নষ্ট থাকায় রাত্রে পানি সংগ্রহ করতে পারেননি তিনি ।
ভোরে হাসপাতালের বাইরে থেকে এক বোতল পানি নিয়ে এসেছি। এভাবে সকল রবি পানির সংকটে রয়েছেন বলে জানিয়েছেন ইসমেতারা। রোগীর স্বজনরা জানান হাসপাতালে পাইপলাইনে যে পানি আসছে তাতে ময়লা ও পোকা থাকায় তা খাওয়ার অযোগ্য। তবে সে পানি দিয়ে ধোয়া মোছার কাজটি করছেন তারা। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান বলেন পানি সমস্যার বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি তবে তিনি, দায়িত্বে থাকায় ওয়ার্ড মাস্টারদের রোগীদের যাতেখাবার পানির সরবরাহের কোন কষ্ট না হয় এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন পানি সমস্যার বিষয়টি নিশ্চিত হলে অবশ্যই গণপূর্ত বিভাগ কে তা সমাধানের জন্য বলা হবে।


