ঠাকুরগাঁও এ টাঙ্গন নদীর দুইপার থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম;  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নদীর পাড়ে পড়ে ছিল স্বামী স্ত্রী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮.০০ দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা, কাজীপাড়া এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দম্পত্তি হলেন সাইজুল ইসলাম (৪০) ও আসমা বেগম (৩৫)। তাদের বাড়ি ঠাকুরগাঁও পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের আকচা কাজীপাড়া এলাকায়। মৃত সাইজুল ইসলাম দিনমজুর ও আসমা বেগম ঠাকুরগাঁও জর্জ আদালত চত্বরে একটি হোটেলে রান্নার কাজ করতেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। পুলিশ সূত্র জানায় সদর উপজেলার আকচা ইউনিয়নের বড়–নাগাঁও হাজীবস্তি এলাকার টাঙ্গন নদীর পশ্চিম পাড়ে এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

পড়ে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সাইজুল ইসলামের লাশ উদ্ধার করে। পড়ে আবারও পুলিশের কাছে খবর আসে সাইজুলের লাশের আধা কিলোমিটার দূরে টাঙ্গন নদীর পূর্ব পাড়ে ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক নারীর গলাকাটা লাশ পড়ে আছে। স্থানীয় লোকজন লাশটি সাইজুল ইসলামের স্ত্রী আসমা বেগমের বলে সনাক্ত করেন। ঠাকুরগাঁও পৌরসভার স্থানীয় ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন সাইজুলের ৪ শতাংশ বসতভিটা জমি নিয়ে তার দুই স্ত্রীর মধ্যে দ্বন্দ চলছিল।

সাইজুলের প্রথম স্ত্রী বেগম ওই জমি তার দুই মেয়ের নামে লিখে নিতে চেয়েছিলেন আর তার দ্বিতীয় স্ত্রী আসমা তার ছেলের নামে লিখে নেওয়ার জন্য সাইজুলকে চাপ দিচ্ছিল। এই নিয়ে তাদের পরিবারে দ্বন্দ চলছিল। এই দ্বন্দের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভিরুল ইসলাম বলেন সুরতহাল প্রতিবেদন করার সময় সাইজুলের নাক মুখে বিষের গন্ধ ও ফেনা পাওয়া গেছে। আর আসমা বেগমের লাশ গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সাইজুল তার স্ত্রী আসমাকে গলা কেটে হত্যা করে পরে বিষ পান করে নিজে আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।