মোঃ জয়নাল আবেদিন, রুহিয়া থানা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও গুচ্ছগ্রামে ৮০ টি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আজ ১৬ই মার্চ মঙ্গলবার বিকালে মোহম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সোহাগ প্রাথমিকভাবে এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ কাজে প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার ৯শ ৫৩ টাকা।
এ উপলক্ষে স্থানীয়দের আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ার মো: সোহাগ। তিনি প্রধান আতিথির বক্তৃতায় বলেন, সরকার আপনাদের ভালো রাখার জন্য আপনাদের সুবিধার্থে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন আপনাদের সুবিধার্থে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। আপনারা কেউ বিদ্যুৎ অপচয় করবেন না। তিনি আরও বলেন, আপনারা সাবধানে বিদ্যুৎ ব্যবহার করবেন। মনে রাখবেন একটু অসাবধানতার কারনে বিদ্যুৎ থেকে বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে পারে। বিশেষ করে শিশুদের বিদ্যুৎ থেকে দূরে রাখবেন। এ সময় তিনি সকলকে ধন্যবাদ জানান এবং সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মাঝে, ১১ নং মোহম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের ডিএফ এলজিএসপি-৩ কর্মকর্তা শফিকুল আলম, ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


