মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাওঁ জেলার হরিপুর উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের আমবাগানের মাদক ব্যবসায়ী মোঃআলাউদ্দীন ওরফে কালু (৩৮) পিতাঃ মৃত আজিজ ও মাদকসেবন কারী মোঃরহমত আলী (২৭) পিতাঃ মোঃ ইলিয়াস,গ্রাম ডাংগীপারা,মোঃ রফিকুল পিতা মোঃ নাসির উদ্দিন গ্রাম মালদখন্ড, মোঃ নুরুল ইসলাম পিতা মোঃ সাইদুর গ্রাম শীতলপুর সকলের উপজেলা হরিপুর।
৩-৪-২০২০ ইং তারিখে রাত ৮ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম ও এস আই মোঃ আনিসের নেতৃত্বে পুলিশের চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।এসময় কালুর বাড়িতে দেশীয় মদের বিশাল ডেকচি উদ্ধার করে ।বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরতে পারে নি পুলিশ। কালু দীর্ঘদিন মাদকদ্রব্য ব্যবসা করে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। হরিপুর থানা সুত্রে জানা যায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মাদক দ্রব্য আইনে দশ দিনের বিনাশ্রমে জেল প্রদান করা হয়।


