মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা কারাগারে ধর্ম নারায়ন (৫২) নামে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। ৪ ডিসেম্বর
মঙ্গলবার সকালে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ঠাকুরগাঁও জেল সুপার জাবেদ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে।
উল্লেখ্য যে, তিনি একটি হত্যা মামলার অন্যতম আসামী। গত ২১ আগষ্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকার পাড়ায় ধর্ম নারায়নের বিরুদ্ধে নিজের ভাতিজি বনবাসী বর্মন (৪৫) কে দায়ের কোপ দিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে।


