ডিএমপির তিন থানায় অফিসার ইনচার্জ বদলি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রোববার ডিএমপির উপপুলিশ কমিশনারের (সদর) এক অফিস আদেশে এ বদলি করা হয়। রমনা, কদমতলী ও বাড্ডার ওসিদের বদলি করা হয়েছে।

বাড্ডা থানার ওসি মো. আ জলিলকে রমনা থানায়, রমনা থানার ওসি মো. মশিউর রহমানকে কদমতলী থানায় এবং কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে বাড্ডা থানায় বদলি করা হয়েছে।