বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উপজেলা গড়ার লক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৮ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আযম মুকুল (এমপি) বলেন, আওয়ামীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করা হয়েছে শুধু মাত্র শেখ হাসিনার প্রচেষ্টায়। বোরহানউদ্দিনে ২টি কলেজ,সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। আগামীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে মাদরাসাগুলোকে জাতীয়করন করা হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কুদদুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, সরকারী আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ এস,এম গজনবী, মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাস্থ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম রুবেল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বশিরউল্লা মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনিলকুমার দাস প্রমুখ।


