ডিমলায় শিলা বৃষ্টির কারনে ঘড় ছাড়া ইয়াকুব  

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র ইয়াকুব আলী (৩৫) গত ১০ এপ্রিল -২০২২ তারিখের প্রবল ঝড় বৃষ্টির কারনে তার থাকার ঘর সম্পূর্ণরূপে ভাঙ্গিয়া যায়। বর্তমানে ইয়াকুব আলী অতিকষ্টে ঝড়বৃষ্টিতে হতাশায় জীবন-যাপনের সম্মুখিন হইয়া  মানবেতর জীবন যাপন করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় তার ১টি মাত্র থাকার ঘর রহিয়াছে সেটাও শিলা বৃষ্টিতে তছনছ হয়ছে। এ বিষয় তিনি বিভিন্ন দপ্তরে টিন বরাদ্দ চেয়ে আবেদন করেছেন বলে গণমাধ্যম কর্মীদের জানান।