আল-আমিন, নীলফামারী: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি থানায় ৫২০টি পুলিশের পক্ষ থেকে আড়াই শতক জমিসহ একটি করে নতুন ঘর উপহার পেলেন ভূমি ও গৃহহীন দুস্থ অসহায় পরিবার।
এরই ধারাবাহিকতায় নীলফামারীর ডিমলা থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ ডিজাইনের একটি দূর্যোগ সহনীয় ঘর উপহার পেলেন স্বামীহারা বিধবা, পঙ্গু তছিরন বেগম (৬০)। ১০ই এপ্রিল (রবিবার) মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর শুভ উদ্বোধনের মাধ্যমে বসবাস শুরু করেছেন পরিবারটি। ঘরটিতে ২টি রুম, ২টি ফ্যান, ২টি লাইট, ১টি বাথরুম ও ১টি টিউবওয়েল সহ পানির ট্যাংক দেওয়া আছে।
এছাড়াও শোভা বর্ধনের জন্য বিভিন্ন ফুলের গাছ, আম, জাম, সুপারির চারা রোপন করা হয়েছে। ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের সার্বিক তত্তাবধায়নে ও এসআই আখতারুজ্জামানের অক্লান্ত পরিশ্রমে শনিবার (৯ এপ্রিল) সকালে পুলিশের দেওয়া বাড়িতে গিয়ে দেখা যায়, নতুন ঘরে বসবাস করার প্রস্তুতি গ্রহণ করছেন তছিরন বেগম। চোখে মুখে তৃপ্তি নিয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম) ও ডিমলা থানার ওসি সিরাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তছিরন বেগমের ছোট জামাতা মমিনুর রহমান বলেন, স্বপ্নেও ভাবিনি আমার শ্বাশুড়ির এমন ঘর হবে। তছরিন বেগম উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। খুব অল্প সময়ের মধ্যে একটি নতুন দূর্যোগসহনীয় ঘর তৈরি করে আজকে তছিরনকে বুঝিয়ে দেয়া হলো বলে জানিয়েছেন ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম।


