আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনের টিকেট কালোবাজারি ও জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে ডোমারবাসীর আয়োজনে বাজার রেলঘুন্টি মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়।
পৌর কাউন্সিল রুবেল হোসেনের সভাপতিত্বে এসময় মুক্তিযোদ্ধার সন্তান আসাদুজ্জামান চয়ন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইয়াছিন মোহাম্মদ সিথুন, মাসুম, ছাত্রনেতা আপেল হোসেন, সুমন আহমেদ ও রাকিব আল আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা ডোমার রেল স্টেশনে দ্বিগুণ দামে কালোবাজারে টিকেট বিক্রি বন্ধ ও এর সাথে জড়িতদের শাস্তির দাবী করেন।


