ডোমারে ট্রেন দুর্ঘটনায় ১ জনের মৃত্যু  

আল-আমিন,নীলফামারী: নীলফামারীর ডোমারে ট্রেন দুর্ঘটনায এক জনের মৃত্যর খবর জানা গেছে। ঘটনা ১৮ ই জুন শনিবার   সোনারায় ইউনিয়নের বড়গাছা গ্রামের লাইন পাড়ায় ঘটে। মৃত ব্যক্তি ওই এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে লিখন চন্দ্র রায়(১১)সে ষষ্ঠ শ্রেনীর ছাত্র।প্রত্যক্ষ দর্শী ব্যক্তিরা জানান চিলাহাটি হতে ছেড়ে আসা নীলফামারী গামী রকেট মেইল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী জানায় লাইন পাড়া মন্দিরে তিনদিন ব্যাপী শুরুহওয়া নাম সংঙ্কীর্তন আজ শনিবার সকালে সমাপ্তি ঘটে এ কারনে আশপাশের বাড়ির অনেকে ঠিক ভাবে ঘুমোতে না পারার কারনে লিখন চন্দ্র রায় রেল লাইনের ধারে বসে থাকতে থাকতে ঘুমে পড়ে এতেই ঘটে বিপত্তি।
এলাকায় একখন বিষাদের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কথা হলে সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌঃ মৃত্যুর খবর টি নিশ্চিত করেন।