আল-আমিন, নীলফামারী: নীলফামারী ডোমার পৌরসভায় বাংলা ১৪২৯ সালে ১ বছরের জন্য পৌরসভায় অটোরিক্সার খোলা ডাকের মাধ্যমে আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ী ৩১ লক্ষ ৫০ হাজার টাকা ডাক দিয়ে ইজারার লিজ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী সোহাগ ইসলাম সর্বোচ্চ মুল্য ছিল ৩১ লক্ষ টাকা। বিগত বছরের তুলনায় প্রায় ২০ লক্ষ টাকার বেশি মুল্যে অটোরিক্সা লিজ দেওয়া হয়েছে। অন্যদিকে পাথরের ট্রাক ও বালু ইজারা দেওয়া হয়েছে মাত্র ২ লক্ষ ১০ হাজার টাকায়।
পাথরের ট্রাক ও বালু ইজারা মুল্য কম হয়েছে বলে মনে করছেন পৌরসভায় মানুষজন। তফিজুল নামে এক ব্যবসায়ী জানান, প্রতিদিন পৌরসভায় দিয়ে প্রায় ২ শতাধিক ট্রাক চলাচল করলেও নিলামে মাত্র ২ লক্ষ ১০ হাজার টাকায় লিজ দেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করছেন নিগোশিয়েশনের মাধ্যমে ট্রাকের ইজারা দেওয়া হয়েছে। ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। অপরদিকে ব্যাটারি চালিত রিক্সা ও ভ্যান ১৪ লক্ষ টাকায় লীজ দেওয়া হযেছে। হাটবাজার ১০ লক্ষ ৪২ হাজার টাকা আর ট্রাক্টর লীজ দেওয়া হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকায়। ২০ মার্চ রবিবার ডোমার পৌরসভার হলরুমে সকলের উপস্থিতিতে এই ওপেন ডাক অনুষ্ঠিত হয়।
ডোমার পৌরসভার প্রকৌশলী এসএম আলেক জেন্ডার পল্লব ওপেন ডাকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে যারা ডাকে প্রথম হয়েছেন তাদের সমুদয় টাকা পরিশোধ করতে হবে। আর ১৫ দিনের মধ্যে সমুদয় টাকা পাওয়া না গেলে পৌর পরিষদ নতুন করে সিদ্ধান্ত গ্রহন করতে পারবে। ওপেন ডাকে পৌরসভার লীজ দেওয়ার নিয়ম রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পৌর পরিষদ সিদ্ধান্ত নিতে সরকার তাতে হস্তক্ষেপ করেনা। তিনি আরো বলেন অটোরিক্সা ৩১ লক্ষ ৫০ হাজার,ট্রাক ২ লক্ষ ১০ হাজার ,হাট-বাজার ১০ লক্ষ ৪২ হাজার ভ্রান-রিক্সা ১৪ লক্ষ টাকায় নিলামে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে গত ৮ মার্চ ভ্রান-রিক্সা নিলামে তোলা হলেও তার টাকা এখন পর্যন্ত পৌর পরিষদে জমা হয়নি বলেও তিনি জানিয়েছেন।


