মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: রাতের অন্ধকারে রাস্তায় চলাচলের সময় চোখে পরে বাহারি রং বে-রঙ হেডলাইটের আলো, সাধারণ মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে। ইজিবাইক ও ভটভটি বেপরোয়া নিয়ন্ত্রনহীন গতি ও হেডলাইট রংবেরঙের বাতির আলোয় চোখ রাতে ঝাপসা লেগে যায়, ঝাপসা আলো আধারে পথে চলতে প্রতিদিন শত শত মানুষের দূর্ঘনায় কেড়ে নিচ্ছে প্রাণ।
রাস্তায় হাজারো ড্রাইভিং লাইসেন্স হীন চালক বেপরোয়া গতি ফলে যোগ হচ্ছে মৃত্যুর মিছিল। নির্বাচিত জনপ্রতিনিধিগণ জনদূর্ভোগের কথা কেউ চিন্তা করেনা। ড্রাইভিং লাইসেন্স বিহীন লক্ষ লক্ষ চালককের নিকট জিম্মি গোটা জাতি। ইজিবাইক ও ভটভটি হাইওয়ে রাস্তায় চলাচলের জন্য নিষিদ্ধ থাকলেও অবাধ চলছে। গ্রামীণ জনপদের রাস্তা গুলোতে আরো ভয়াবহ পরিস্থিতি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে নিম্ন আয়ের লোকজন ইজিবাইক ও ভটভটি ক্রয় করে, ড্রাইভিং প্রশিক্ষণের তোয়াক্কা না করে রাস্তায় চলাচলের জন্য বের হলে প্রতিদিন ঘটে দূর্ঘনা।
জনসংখ্যা বিস্ফোরণের ফলে রাস্তায় চলাচলের জন্য একঘন্টার সময় লাগে এখন কয়েক ঘন্টা। প্রতিটি উপজেলায় প্রতিবছর যে হারে পঙ্গুত্ব বরণ করছে হাজার হাজার মানুষ। দূর্ঘনায় উন্নত চিকিৎসার জন্য যে টাকা খরচ হয়, আর পঙ্গুত্ব বরণ করে লক্ষ লক্ষ মানুষ দেশের অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে । সঠিকভাবে পরিকল্পনার অভাবে সমস্যাগুলো দিন দিন প্রকট আকার ধারণ করছে।
এ সমস্যা দূর করণের জন্য জনসচেতনতা সৃষ্টি পাশাপাশি রোড এক্সিডেন্টের কারন গুলো চিহ্নিত করে আইনের প্রয়োগের ক্ষেত্রে কঠোর হতে হবে মনে করছে সুধীমহল।


