ড্রেনতো নয় যেন পচা গন্ধ আর মশা উৎপাদনের কারখানা

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার টংগুয়া বাজারের পানি নিষ্কাষন ড্রেনটি অপরিকল্পিত ভাবে নির্মান করায় ড্রেনে আবর্জনা জমে হোটেল ও প্রসাব খানার পানি আটকে থাকায় ড্রেনতো নয় যেন পচা গন্ধ আর মশা উৎপাদনের কারখানায় পরিনত হয়েছে।

গন্ধ ছড়ানো ড্রেনের পাশদিয়ে মানুষ চলাচলে নাক ঢেকে শ্বাস বন্ধ করে চলছে।আটকে থাকা আবর্জনা আর দুর্গন্ধ যুক্ত পানি পরিষ্কারের ব্যবস্থা নেই কতৃপক্ষের ।এই ড্রেন থেকেই অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষন হচ্ছে এলাকা।ড্রেনের পাশে রয়েছে সড়ক ,মসজিদ,ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন ভূমি অফিস,ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র।জনবহুল এ সড়কে অফিসে আসা লোকজন এবং স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীদের যাতায়াতে ড্রেনের পচা গন্ধে অসুবিধায় পড়তে হয় প্রতিনিয়ত।এলাকার সুশীল সমাজ ড্রেনটি পরিস্কারের দাবি সহ উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।