মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ আগামী ২৫মে থেকে চালু হওয়া ঢাকাগামী প গড় এক্সপ্রেস ট্রেন চিরিরবন্দর রেল স্টেশনে যাত্রা বিরতি না থাকায় যাত্রা বিরতির দাবীতে গতকাল ২২ মে বুধবার চিরিরবন্দর রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সকালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আইয়ুবুর রহমান শাহ’র নের্তৃত্বে এলাকাবাসী চিরিরবন্দর রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার মোঃ লিটন, ভিয়েল ইউপি চেয়ারম্যান নরেন্দ্র রায়, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল আলীম সরকারসহ এলাকার শতাধিক সাধারন মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করে।


