ঢাকার পবিস-১,বিদ্যুৎ চুরিসহ দালাল চক্র বেপরোয়া-২টি মিটার জব্দ!

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার পবিসের জোনাল অফিস ৬টি, এর মধ্যে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর অধীনে শত শত গ্রাহকদের কৌশলগত বিদ্যুৎ চুরি এক এক করে ধরা পড়ছে। কিছু দালাল চক্রের বেপরোয়া হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দিশেহারা হয়ে পড়েছেন বলে তারা জানান। মাঝে মধ্যে দুই একটি মিটার জব্দসহ সংযোগ বিছিন্ন করছেন পল্লীবিদ্যুৎ কর্মকর্তারা।

জানা গেছে, ঢাকার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত বিদ্যুৎ অফিসের আওতায় বিভিন্ন এলাকায় সাইড লাইন ব্যবহার করছে এক শ্রেণীর অসাধু লোকজন, আবাসিক লাইন থেকে ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ দেয়া হচ্ছে, যা বেআইনি। এরকম একটি তথ্য পাওয়া যায়, আশুলিয়া থানার কাঠগড়ার পুকুরপাড় এলাকায় একটি ওষুধ কারখানায়।

১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ২ টার দিকে উক্ত পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম মোঃ মনির, স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়ার পুকুরপাড় এলাকা থেকে ২টি মিটার সংযোগ বিছিন্ন করেছেন। তিনি জানান, ঋজঊঝঐ চঐঅজগঅঈটঞওঈঅখঝ টঘঅঘও খঞউ কোম্পানির কারখানায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ২টি মিটার সংযোগ ব্যবহার করছিলো,মঙ্গলবার দুপুরে সংবাদ পেয়ে অফিসের লোকজন নিয়ে গিয়ে উক্ত ওষুধ কোম্পানির ২টি মিটার জব্দ করেছি। এ ব্যাপারে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এসময় ওই ওষুধ কোম্পানির কেউ গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেননি।