নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর অন্যতম প্রবেশপথ হানিফ ফ্লাইওভার ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে জরিমানা করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব-৩) ভ্রাম্যমাণ আদালত।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকায় সাধারণ মানুষের ঢোকা ও বের হওয়া বন্ধে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরমধ্যে বাইরে ঘোরাফেরা করায় র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৭ জনকে জরিমানা করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়।
পলাশ বসু জানান, করোনা সংক্রমণ ঠেকাতে সরকার নির্দেশিত সামাজিত দূরত্ব নিশ্চিত করতে অভিযান চালনো হয়। বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা, ঢাকায় ঢোকা এবং বের হওয়া ঠেকাতে র্যাব সার্বক্ষণিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। হানিফ ফ্লাইওভার ও গুলিস্তানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৭ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


