সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে বেপরোয়া বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত হয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘর বাস স্ট্রান্ডে বেলা সারে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। জানা-যায়, ষোলঘর এ.কে.এস.কে উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী স্মৃতি(১৫) স্কুল ছুটির পরে বাড়িতে যাওয়ার জন্য ষোলঘর স্ট্রান্ডে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। হঠাৎ বেপরোয়া গতিতে ঢাকা মেট্রো-ব ১৪-৫২৩৩ না¤া^রের গোধূলী পরিবহন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্কুল ছাত্রী পায়ে ও মাথায় আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় জনতা গাড়িটিকে আটক করে থানায় খবর দেয়। পরে গাড়িটি হাঁসাড়া হাইওয়ে পুলিশ আটক করে নিয়ে যায় ও স্কুল ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান হয়েছে। স্কুল ছাত্রীর গ্রামের বাড়ি উপজেলার পূর্ব দেউলভোগ গ্রামের মৃত নৈঈমুদ্দিনের মেয়ে। এ ব্যাপারে শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এস আই নাজমুল জানায়, দুর্ঘটনার পরে থানা পুলিশ গাড়িটিকে আটক করে এবং হাইওয়ে পুলিশ গাড়িটিকে নিয়ে যায়।


